সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাজারহাট প্রেসক্লাবে মানববন্ধন

কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে যমুনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও ক্যামেরা পারসনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রেসক্লাব রাজারহাট ।
বুধবার আনুমানিক দুপুর ১২ টার সময় প্রেসক্লাব রাজারহাট এর সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সাজেদুল রহমান চাঁদ, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, এনামুল হক, মোজাফফর হোসেন, সভাপতি আশিকুর রহমান লিমন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব উপজেলা শাখা, মোজাইদুল ইসলাম, হীমেল মিত্র অপু, মোস্তফা সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দগণ।
বক্তরা অবিলম্বে এজাহারভুক্ত বাকি আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখানে গত ২০জুন শনিবার যমুনা টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নাজমুল হোসেনসহ অপর দুই ক্যামেরামেন সাংবাদিকদের উপর হামলা সংগঠিত হয় এবং বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ হয়।




