slider

সরকার বিএনপির দলীয় কর্মসূচী বন্ধে প্রশাসনকে ব্যবহার করছে -ডা. আনোয়ারুল হক

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের অনুুমতি না দেওয়ায় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের বাসভবনে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি।
বেলা ১২ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. আনোয়ারুল হক বলেন, সরকার বিএনপির দলীয় কর্মসূচী বন্ধে প্রশাসনকে ব্যবহার করছে। ২১ নভেম্বর সোমবার বেলা ২ ঘটিকায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের জন্য অনুমতি চেয়ে প্রশাসনের কাছে বার বার লিখিত আবেদন করলেও অদৃশ্য কারণে অনুমতি মিলছে না। তিনি অভিযোগ করে বলেন, সরকার প্রশাসনকে ব্যবহার করে বিএনপির দলীয় কার্যক্রমে বাঁধা সৃষ্টি করছে। এর আগে ৩ সেপ্টম্বর শহরের গোপালপুর ফায়ার সার্ভিস কার্যালয় মোড়ে পূর্বনির্ধারিত বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সভামঞ্চ ভাঙচুর করে অগ্নিসংযোগ করে সম্মেলন বানচাল করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাশেমের নেতৃত্বে সরকার দলীয় নেতাকর্মীরা। বিএনপিকে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মকান্ড পরিচলনা করতে তিনি প্রশাসনের সুদৃষ্টি এবং সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, বারহাট্টা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা কৃষকদলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহসভাপতি শরীফুজ্জামান ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল, জেলা তাঁতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম এলিন, শামছুল হুদা শামীম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, সদর উপজেলা যুবদলের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button