slider

সরকার নারীদের স্বাবলম্বী ও শিক্ষিত করছে- প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মানুষকে ভালো রাখার মধ্যেই স্বার্থকতা। নিজে ভালো থাকার মাঝে রাজনীতির স্বার্থকতা নাই। দেশের মানুষকে ভালো রাখার মধ্যে রাজনীতির স্বার্থকতা। প্রতিমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু চেয়েছিলেন নারীদের সম্মান, মর্যাদা। একজন নারী অর্থনৈতিক স্বাবলম্বী হলে পরিবার, সমাজ আর দেশে নারীদের মর্যাদা আরো বৃদ্ধি পায়। বর্তমান সরকার নারীদের সুপ্রতিষ্ঠিত করেছে। সরকারি চাকরিতে সম্মানজনক কোটা দিয়েছে। এতে করে নারীদের পরিবারে গ্রহনযোগ্যতা বেড়েছে। মেয়ে সন্তান আর অবহেলার পাত্র নয়। মাতৃত্বকালিন ভাতার ব্যবস্থা করেছে সরকার। অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে। সুস্থ সবল ভবিষ্যত প্রজন্ম গড়ে উঠেছে।
প্রতিমন্ত্রী পলক বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ আয়োজিত ৯৩ জন নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরানের পরিচালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আল ইমরান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button