রাজনীতিশিরোনাম

সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। ভেঙে ফেলা হয়েছে সামাজিক কাঠামো। গত কয়েকদিনের অভিযানে তা প্রমাণিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে উল্লেখ করে ফখরুল বলেন: সরকার দায় এড়াতে বিএনপিকে জড়াচ্ছে।
এ সময় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের নতুন কমিটির নেতারা ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button