slider
সমাজ সেবক নীলুর কুলখানি ও দোয়া মাহফিল

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরীর দুইবারের সাবেক ইউপি সদস্য ও সমাজ সেবক মরহুম দেলোয়ার হোসেন দেওয়ান নীলুর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে মরহুমের বাড়ি রাথুরা গ্রামে কুলখানি উপলক্ষে রূহের মাগফিরাত কামনা করে দোয়া, মুনাজাত ও খাবার বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে অংশ নেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা পরিষদের সাবেক সদস্য জোস্নায়ারা শিমু, রাথুরা সমাজ কল্যাণ উন্নয়ন সমিতির সভাপতি শফিকুল ইসলাম এবু, মাহফুজ আহমেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।




