সমাজের একজন নক্ষত্র মোহাম্মদ মহসিনের শোক ও স্মরণ সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। “হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ”
“নয়নসমুখে তুমি নাই,নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই– আজি তাই, শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল”
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্নরণে রেখে আজ বিশ্ব সাহিত্য কেন্দ্র মানিকগঞ্জের পাঠচক্রের আয়োজনে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত সন্ধা ৭.০০ ঘটিকা পর্যন্ত মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ধলেশ্বরী নদীর তীরে মেঘশিমুল গ্রামের প্রগতিশীল পরিবারের আলোকিত মানুষ লেখক ও সাংস্কৃতিক কর্মী সদ্য প্রয়াত মোহাম্মদ মহসিনের শোক ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি জনাব ইকবাল হোসেন কচি এর সভাপতিত্বে ও সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব পালের গোদা মাস্টার শাহাদাত হোসেন সাইজি। শোক প্রস্তাব পাঠ করেন কমরেড মো.নজরুল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার। খেলাঘর আসর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মীর মোকসেদুল আলম। মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস। মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু মো.নাহিদ, ডাঃ ভজন কৃষ্ণ বনিক, তাপস কর্মকার, পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন ভ্রমণ প্রেমী আল্লামা অনীশ আজাহার প্রমুখ।
এছাড়াও বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম সদস্য প্রভাষক সাইফুল ইসলাম বক্স দিপুর সঞ্চালনায় আরও স্মৃতি চারণ করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র মানিকগঞ্জের পাঠচক্রের অন্যতম সদস্য শ্রী শুব্রত সরকার, মো.মোবারক হোসেন, এ্যাডভোকেট কামরুল ইসলাম লিটন, মো.হাসান মিয়া, মো.আলামিন মিয়া সহ আরো অনেকেই।
বক্তারা ক্ষণজন্মা একজন আলোকিত মানুষ আমাদের নক্ষত্র সকলের প্রিয় মোহাম্মদ মহসিনের স্মৃতিকে একত্রিত করে একটি স্মারক গ্রন্থ প্রকাশ, তার নামে স্মৃতি সংসদ, লাইব্রেরিসহ আরো সৃজনশীল কর্মসূচির মাধ্যমে তার আদর্শকে বাঁচিয়ে রাখতে প্রস্তাবনা করা হয়।
সমাজে এমন অসাম্প্রদায়িক চেতনার মশাল নিভে যেতে পারে না। আমরা তার আদর্শ বুকে ধারণ করে স্বপ্নের সারথি হয়ে পথ চলব বহুদূর। জয় হোক মহসীনের, জয় হোক তার আদর্শের।




