slider

হাতে কলমে কৃষি কাজ শিখণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : বাস্তবধর্মী শিক্ষা লাভ করতে মানিকগঞ্জের ঘিওরে প্রাকৃতিক কৃষি কেন্দ্র পরিদর্শন করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, প্রাকৃতিক কৃষি কেন্দ্রের
কর্মকর্তা ও স্থানীয় কৃষক অংশ নেন।
উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে প্রাকৃতিক কৃষি কেন্দ্রে এ অনুষ্ঠানে সকালে বিষমুক্ত প্রাকৃতিক কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে সরজমিন নিজ হাতে ফসলের ক্ষেত তৈরি কাজে অংশ নেন। এরপর বিকালে স্থানীয় কৃষক কৃষাণীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রাকৃতিক কৃষিকাজ বিষয়ক হাতে কলমে শিক্ষা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রাকৃতিক কৃষি কেন্দ্রের দেলোয়ার পরিচালক দেলোয়ার জাহান ও প্রাণ বৈচিত্র্য খামারের পরিচালক ডালিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা বিভাগের শিক্ষক তূর্য নিকোলাস, স্থানীয় কৃষক আজিজুল ইসলাম, কৃষক কালাচান, নওশাদ, মোঃ রাজু , কৃষাণী হোসনেয়ারাসহ অর্ধশত শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button