জাতীয়শিরোনাম

সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তানকে সব সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ। কিছু সূচকে ভারতকেও পেছনে ফেলেছে। বাংলাদেশ এখন ডিজিটাল, এটাই বাস্তবতা। দেশ এখন খাদ্যেও স্বয়ং সম্পূর্ণ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দিনব্যাপী রেডিও এশিয়া কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশ। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন মাথাপিছু আয় ছিল মাত্র ৬০০ মার্কিন ডলার। শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বাংলাদেশের মাথাপিছু আয় এখন দুই হাজার মার্কিন ডলার।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে রেডিও অতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে এখনো জনপ্রিয় গণমাধ্যম রেডিও। বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ বেতার স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করে। দেশ স্বাধীন করতে রেডিওর ভূমিকা রয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, দরিদ্র ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দেশের অবকাঠামো উন্নয়ন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button