Uncategorized

সবুজের ফাঁকে হলুদের সমাহার

যশোর জেলায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জের অঞ্চলের সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।
যেদিকে দৃষ্টি যায় শুধু সবুজের ফাঁকে হলুদের সমাহার। রাস্তার ধারে কিংবা ফসলের মাঠে সবুজের মাঝে চোখ ধাঁধানো হলুদ ফুল আর ফুল। ফুলের বিস্তৃর্ণ মাঠে দূরন্ত শিশুরা মেতে উঠছে নানা রকমের খেলাধূলায়।
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে সরিষার মাঠগুলোতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ সময়টা পোকা-মাকড়সহ বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণ বেশি হওয়ায় কাক্ষিত ফসল ঘরে তুলতে বাড়তি পরিচর্যা করতে হচ্ছে কৃষকদের।
উপজেলার ঝাঁপা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার সরকার জানান, আমি মাঠ পর্যায়ে কৃষকদের সুপরামর্শ দিয়ে আসছেন। নিয়মিতভাবে বিভিন্ন মাঠ পরিদর্শন করে চলছেন।
তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য বছরের ন্যায় এবারও ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া কৃষকরা নিয়মিত সরিষার ফসলে রোগ-বালাই দমনের জন্য কীটনাশক স্প্রে করে চলছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ হতে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে । বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button