সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৪১- ‘জ্ঞান আহরণ করুন এবং ব্যবহার করুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৪১ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৪১- ‘জ্ঞান আহরণ করুন এবং ব্যবহার করুন’
আপনার ভেতরের সত্তাকে আবিষ্কার করা মোটেও কোন পুরনো আমলের কাজ নয়। আপনি যদি নীরবে অনেক কিছু খেয়াল করার ক্ষমতা থাকে এবং আপনি যদি নিজের সত্তাকে পুনরায় উজ্জীবিত করতে পারেন, তবে মনে রাখবেন আপনি সাফল্যের দ্বারে অর্ধেক পৌছে গিয়েছেন।
আপনি নিজেও হয়তো জানেন না যে আপনার আশেপাশের পরিবেশ, সমাজ ও মানুষ থেকে আপনি কতো কিছু শিখেছেন। এটা এড়িয়ে চলা খুব সহজ কিন্তু একবার যদি ট্র্যাকটা ধরতে পারেন তাহলে অনেক কিছুই খুব সহজ হয়ে যাবে। আপনার জীবনে আপনি কী চান, কী ভালোবাসেন, কী আপনাকে অধিক শক্তিশালী করে তোলে, আপনি কোন জিনিস ভয় পান বেশি- সব কিছুই আপনাকে ধীরে ধীরে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
জ্ঞান আপনার চারপাশেই ঘুরঘুর করছে। সব জায়গা থেকে জ্ঞান আহরণ করার মানসিকতা রাখুন। আপনার চারপাশে অনেক বুযুর্গ মানুষ আছেন নিশ্চয়ই যাদের অনেক অভিজ্ঞতা আছে। তাদের কাছ থেকে কথা বলে শুনে নিতে পারেন সবকিছু। শুধুমাত্র বয়স্ক মানুষই নয়, আপনি আপনার সন্তান, নাতি-নাতনি এমনকি অজানা ও অচেনা কোন মানুষের কাছ থেকেও অসংখ্য অভিজ্ঞতা সঞ্চার করতে পারবেন।
জ্ঞান অর্জন করার অন্যতম সুবিধা হলো আপনি একজন পরিপূর্ণ মানুষ হিসেবে ভেতর থেকে গড়ে উঠতে পারবেন। নিজেকে আরো গভীরভাবে বুঝতে ও জানতে পারবেন। এতে করে আপনি যেকোন পরিস্থিতিতে অন্তত অন্যকে দোষারোপ করা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, আপনার জীবন কিন্তু একান্তই আপনার নিজস্ব দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। যেকোন কিছু গ্রহণ করে নেওয়া খাঁটি জ্ঞানের বহিঃপ্রকাশ। নিজেকে প্রশ্ন করুন প্রতিনিয়ত যে আপনি নিজের মধ্যেই কী কী পরিবর্তন চান? এক্ষেত্রে রুমির সেই বিখ্যাত উক্তি মনে পড়ে ‘গতকাল তুমি চালাক ছিলে, এজন্য তুমি পুরো পৃথিবী বদলে দিতে চেয়েছিলে। আজ তুমি জ্ঞানী, তাই নিজেকে বদলাতে চাও’।
জ্ঞানের পরিধি বাড়াতে অভিজ্ঞতার খোঁজ করুন
আপনি যদি প্রতিনিয়ত একই কাজ করেন ও চিন্তা করতে থাকেন, ধীরে ধীরে আপনি একজন ‘অভিজ্ঞ’ হয়ে উঠবেন। একবার আপনি কোন কাজ পরিপূর্ণভাবে বুঝে উঠলে সেখানে আপনার কোন কিছুই শেখার আর অবকাশ থাকবেনা। এবং তখনই আপনার রাস্তা পরিবর্তনের প্রয়োজন হয় এবং নতুন অভিজ্ঞতার সঞ্চার হয়।
নতুন কোন অভ্যাস গড়ে তোলার এবং নতুন কিছু শেখার অনেক ধরণ আছে-
* যখন আপনি জিমে ব্যায়াম করতে থাকেন, নতুন কোন রুটিন কিংবা যন্ত্র ব্যবহার করার চেষ্টা করুন।
* কর্মক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন দায়িত্ব গ্রহণের চেষ্টা করুন। এতে করে আপনি নিজের কাজের ব্যাপারে দারুণ অভিজ্ঞ হয়ে উঠবেন।
* অবসর সময়ে চিরাচরিত শখের কাজগুলো না করে বাইরে বেড়িয়ে পড়ুন কিংবা নতুন কোন অভ্যাস তৈরি করুন।
* এমনকি সাধারণভাবে চা পান করার অভ্যাসটিও বদলে ফেলুন। নতুন কিছু ট্রাই করে দেখতে পারেন।
* অন্য মানুষের কাছ থেকে শেখার পেছনে অধিক সময় ব্যয় করুন।
নিজেকে বিচার করার অভ্যাস তৈরি করুন
নিজস্ব সমস্যাগুলোকে নিজের উপায়েই সমাধান করার চেষ্টা শুরু করুন। পরবর্তী সময়ে কোন সমস্যায় পড়লে ‘আমি কি করব’ জিজ্ঞেস না করে কারো সঙ্গে সমস্যা এবং সমাধান উভয় নিয়েই আলোচনা করুন। নিজের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করুন প্রতিনিয়ত এবং একটি উপসংহারে আসার চেষ্টা করুন। অন্যরা আপনার সমস্যাকে কিভাবে দেখছে এবং বিচার করছে সেটির মাধ্যমেই আপনি অনেক কিছু পরিপূর্ণভাবে জানতে পারবেন।



