সখীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ভবন উদ্বোধন ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়-এর ঊর্ধ্বমুখী তিন তলা ভবনের উদ্বোধন ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফলক উন্নোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ(১১ জুন)রবিবার বিকেলে বাসাইল সখীপুর এর জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তিন তলা ভবনের উদ্বোধন ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ফলক উন্মোচন করে।
এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদসহ বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ও বর্তমান সরকারের উন্নয়ন আলোচনা করে বক্তব্য রাখেন।




