slider

সখীপুরে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

খাঁন আহম্মেদ হৃদয় পাশা : টাঙ্গাইলের সখীপুরে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৬ এপ্রিল) সখীপুর উপজেলা গেইট সংলগ্ন লুৎফর প্লাজায় রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শওকত শিকদার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, এনপিপি নেতা শফিকুল ইসলাম, সখীপুর পৌর বিএনপির সা্ধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, কৃষক শ্রমিক জনতালীগ নেতা মোঃ দুলাল মাস্টার, সখীপুর থানার এসআই মনিরুজ্জামানসহ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রমুখ।

এছাড়াও সখীপুর থানার এসআই মনিরুজ্জামান টাঙ্গাইল জেলার ১৪ বারের মতো শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় তাকে সখীপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button