slider

সখীপুরে মানবিক ডা.আল আমিন সিকদারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা বাজারে ডা.আল আমিন সিকদার এর ব্যক্তিগত উদ্যোগে সমাজের অসহায় ও শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেন।

আজ(১২ এপ্রিল)বুধবার তৈলধারা বাজারে তার নিজ চেম্বারে প্রায় এক শত হতদরিদ্র ও বিধবা পরিবারের মাঝে এ ঈদ উপহার তুলে দেন তিনি।

জানা যায়, ডা. আল সিকদার কাকড়াজান ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজের একজন মানবিক ডাক্তার হিসেবে সমাজে পরিচিত মুখ তিনি।

এছাড়াও তিনি মাঝে মধ্যেই সমাজের (অসুস্থ রোগী) নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্রী ঔষধ দিয়ে থাকেন।
ডা.আল আমিন সিকদার বলেন, ধর্মীয় অনুভূতি থেকেই আমি সমাজের অসহায়, বিধবা ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমি আমার সাধ্য মত কিছু সংখ্যক মানুষকে এই ঈদ উপহার তুলে দিতে পেরেছি।সমাজের যারা বৃত্তবান রয়েছে সবাই যদি এভাবে অনুপ্রাণিত হয়,তবে আমরা ঈদের আনন্দটা সবাই ভাগাভাগি করে নিতে পারব ইনশাআল্লাহ। আমি ও আমার পরিবারের জন্য দেশ বাসীর কাছে দোয়া চাই। বাকিটা জীবন যেন এভাবেই এলাকার সাধারণ মানুষের পাশে থাকতে পারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button