slider

সখীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রিপোর্টার্স ইউনিটির পুষ্পস্তবক অর্পণ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল সখীপুর এর জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সখীপুর রিপোর্টার্স ইউনিটি পুষ্পস্তবক অর্পণ করে।
বেলা ৩ টায় পৌর শহরের প্রাণকেন্দ্র মুক্তার ফোয়ারা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সম্পাদকসহ ইউনিটির একদল নির্ভীক কলম সৈনিক ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর বিকেল ৫ টায় উপজেলা গেট সংলগ্ন লুৎফর প্লাজার নিচ তলায় সখীপুর রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে ইউনিটির সকল সাংবাদিকগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button