slider

সখীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিল এডিপির অর্থায়নে উপজেলার ১০ ইউনিয়নের ২০ প্রতিবন্ধীর মাঝে এসব চেয়ার বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমীন মুকুল, উপজেলা প্রকৌশলী আবদুল বাছেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি সুমন সরকার,সহ-সভাপতি শাহীন মিয়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button