slider

সখীপুরে ডাঃ মোঃ আতোয়ার রহমানকে গণ সংবর্ধনা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর প্রতিনিধিঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (২০শে ফেব্রুয়ারী) টাংগাইল জেলার সখীপুর উপজেলাধীন কালিয়া দামিয়া পাড়া আজগরিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলাকা বাসীর উদ্যোগে মানবিক ডাঃ মোঃ আতোয়ার রহমানকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামিয়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ মোতালেব হোসেন সিকদার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী জনাবা ফারজানা আলম।

অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দামিয়া পাড়া আজগরিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মোঃ আবুল করিম ডিলার, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন সাগর,দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোঃ মতিয়ার রহমান সিকদার, সাংবাদিক হযরত মোল্লা, সাবেক মেম্বার কিসমত আলী, মেম্বার পদপার্থী শফিকুল ইসলাম সহ প্রমুখ।

উল্লেখ থাকে যে, সংবর্ধীয় অতিথি ডাঃ আতোয়ার রহমান এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি পালমোনলজি; বর্তমানে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে কর্মরত। ডাঃ আতোয়ার রহমান দামিয়া পাড়া গ্রামের কৃতি সন্তান। তার বাবা অধ্যক্ষ মাওলানা কাজী মরহুম খোরশিদ আলম।

গণ সংবর্ধনা অনুষ্ঠান শেষে সারারাতব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে যেসকল শিল্পীবৃন্দ গান পরিবেশন করে, তাদের মধ্যে নারায়ণগঞ্জের শিল্পী ডুগডুগি শারমিন ওরফে উদাসী শারমিন, গাজীপুরের শিল্পী রিতা সরকার ও রিয়া সরকার এবং কুষ্টিয়ার লালন সংগীত শিল্পী দিনা সরকার সহ প্রমুখ।

বাদ মাগরিব হতে শুরু হয়ে অনুষ্ঠান একটানা ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে। পুরো অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button