slider

সখীপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা বাজারের উত্তর পাশে রনি মিয়ার কফি দোকানের সামনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

৬ মার্চ(সোমবার) রাত আনুমানিক ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বড়চওনা বাজারের উত্তর পাশে ব্রীজ সংলগ্ন রনির চায়ের দোকানের সামনে রাস্তায় মাঝে মধ্যেই ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এমন যত্রতত্র ভাবে গাড়ি পার্কিং থেকেই এখানে বহুবার এক্সিডেন্ট হয়েছে, আজও
ঢাকা টু সাগরদিঘী রোডে একই জায়গায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মোঃ জাহাঙ্গীর আলমের, নিহত জাহাঙ্গীর আলম (২৬) নবগঠিত বড়চওনা ইউনিয়নে শিরিরচালা গ্রামের মোঃ সূর্যাত আলীর ছেলে। সে পেশায় একজন ইলেকট্রনিকস ব্যবসায়ী ছিলেন।

সখীপুর টু সাগরদিঘী একটি ব্যস্ততম রাস্তা, হাজারো গাড়ি চলে এ রাস্তাটিতে, প্রায় সময় দেখা যায় রাস্তার দু সাইট দিয়ে মালবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখা হয়। বড়চওনার এই রাস্তাটিতে মাঝে মাঝে যাত্রাবাড়ী, গুলিস্তানের মত জ্যাম দেখা যায়, ফলে এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে বলে সাধারণ মানুষের দাবী।

গতরাতেও বড়চওনা বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন রনির চা-স্টলের সামনে রাস্তায় গাড়ি পার্কিং থাকার ফলে, অন্যদিক থেকে আশা মোটরসাইকেল ও মালবাহী ট্রাক এক সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ও ট্রাক ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছে।

মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলমকে স্বেচ্ছাসেবী বিপ্লব হাসান ও মনির হোসেন মিলে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইল হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম (২৬) মৃত্যুবরণ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এদিকে এমন ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button