slider

সখীপুরে চুরি-ডাকাতি, খুন ও মাদক প্রতিরোধে মানববন্ধন

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে ডাকাতি, চুরি, ছিনতাই, হত্যা ও মাদক প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা এলাকায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ স্থানীয় সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত লোকজন সখীপুরে ডাকাতি, চুরি, ছিনতাই, হত্যা ও মাদক প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান। এ সময় তারা সখীপুরে প্রশাসনের দায়িত্বে অবহেলার সমালোচনা করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, সখীপুরে গত পাঁচ মাসে যতগুলো চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুনের ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলার যে পরিমাণ অবনতি হয়েছে, গত পাঁচ বছরেও তা হয়নি।

তারা বলেন, গত দুই মাসে সখীপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু সামিয়াসহ কমপক্ষে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ সময় তারা গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ব্যবসায়ী মোতালেবের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির কথা উল্লেখ করে প্রতিবাদ জানান।

তারা বলেন, সখীপুরে এত চুরি, ডাকাতি হচ্ছে ও খুনের ঘটনা ঘটছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কী করেন? তাদের কার্যকর কোনো পদক্ষেপ তো আমরা দেখি না? প্রশাসন যদি সখীপুরের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তারা চলে যাক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button