slider

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর অব: মোহাম্মদ আলীকে সংবর্ধনা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২২ অর্জন করায়, সোমবার দাউদকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়। পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। উক্ত অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, পাঁচ গাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন চৌধুরী, গোয়াল মারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান প্রধান, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মুন্সি, মালিগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ, পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মনির হোসেন সরকার, বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভুইয়া, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মোল্লা, সহ অন্যান্য চেয়ারম্যান বৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।
এছাড়া প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনকে সংবর্ধিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button