sliderস্থানিয়

শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর মাহমুদুল হাসান এর গণসংযোগ  

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান সাধারণ মানুষের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া, চিথলিয়া বাজার, কাড়া পাড়া বাজার ও গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া মোড় বাজার বিভিন্ন স্থানে এলাকায় ও দোকানে বিভিন্ন পেশা জিবি মানুষের সাথে সাক্ষাৎ ও গণসংযোগ করেন।

শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন শেরপুর জেলার শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা দীর্ঘ ৫৪ বছর থেকে অবহেলিত উন্নয়নের দিকে ধাবিত হতে পারেনি। আপনারা যদি পাশে থাকেন এবার ইনশাআল্লাহ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে উন্নয়নের দিকে ধাবিত হবে। 

শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন শ্রীবরদী- ঝিনাইগাতী শেরপুর ৩ আসনকে চাঁদা বাজ মুক্ত গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। 

উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য গোলাপ হোসেন,সাবেক ইউপি সদস্য খোকন মিয়া,মালিঝিকান্দা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর যুবদল সভাপতি হাবিবুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button