বিনোদন

শ্রীদেবীর পরিবর্তে মাধুরী

করণ জোহরের প্রযোজনায় আসন্ন ছবি দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় আবারও ফিরে আসার কথা ছিল শ্রীদেবীর। কিন্তু প্রকৃতির নিষ্ঠুর নিয়মে গেল ২৪ ফেব্রুয়ারি দুনিয়া ছেড়ে চলে যেতে হয় তাঁকে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ছবির কাজ শুরুর আগেই তা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন করণ। তবে সে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না করণের। বিনা নোটিশে শ্রীদেবীর জায়গায় অভিনয় করতে এগিয়ে এসেছেন মাধুরী দীক্ষিত।
আর মাধুরীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। শ্রীদেবীর সঙ্গে মাধুরীর একটি নাচের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জাহ্নবী লিখেন, ‘অভিষেক ভার্মার পরবর্তী ছবি আমার মায়ের হৃদয়ের খুব কাছে ছিল। বাবা, খুশি (কাপুর) এবং আমি মাধুরীর কাছে কৃতজ্ঞ যে তিনি এই অসাধারণ ছবির অংশ হতে যাচ্ছেন।’
এক থেকে দুই মাসের মধ্যেই ছবির কাজ শুরু করার কথা ছিল। কিন্তু শ্রীদেবীর মৃত্যু পিছিয়ে দিয়েছে ছবির কাজ। তবে মাধুরীকে নিয়ে নতুন উদ্যমে শুরু হচ্ছে ছবির কাজ। ছবিতে মাধুরী ছাড়াও অভিনয় করছেন বরুন ধাওয়ান, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা। ছবিটি পরিচালনা করছেন টু স্টেটস খ্যাত পরিচালক অভিষেক বর্মণ। এই নিয়ে তৃতীয়বারের মতো করণের প্রযোজনায় অভিনয় করতে যাচ্ছেন বরুন ধাওয়ান। করণের প্রযোজনায় বরুণের আগের তিনটি ছবি ছিল, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button