খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে কোয়ার্টারে পোল্যান্ড

নক আউট রাউন্ড মানেই টান টান উত্তেজনা। শিরোপার স্বপ্ন আর বিদায়ের আতঙ্ক দুইয়ে মিলে যে আবহ তৈরি হয় তার প্রকাশ থাকে খেলোয়াড় থেকে দর্শক সবার মাঝে।
আর এবারের ইউরোর নক আউট রাউন্ডের পথম ম্যাচটি এর সবকিছুই নিয়ে হাজির হয়েছে দর্শকদের সামনে। টান টান উত্তেজনার এই ম্যাচে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে গেল পোল্যান্ড। সুইস ফুটবলার গ্রানাইট ঝাকা টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন।
শনিবার ফ্রান্সের সেন্ট ইটিইনে শেষ ষোলোর লড়াইয়ে ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। অতিরিক্ত সময় গোল করতে পারেনি কোন দল। শেষে খেলা গড়ায় টাইব্রেকারে। যাতে হেরে যায় স্ইুসরা।
পুরো ম্যাচে দাপটের সাথেই খেলেছে সুইজারল্যান্ড। ৫৯ শতাংশ বলের দখল রেখেছে তারা। গোলে শট নিয়েছে পোলিশদের চেয়ে বেশি। কিন্তু পেনাল্টি শ্যুট আউটে বাজিমাত করেছে পোল্যান্ড।
ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় পোল্যান্ড। জাকুব ব্লাজসিকোস্কির গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর লিড ধরে রাখতে সচেষ্ট হয় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালাতে থাকে সুইজারল্যান্ড। অবশেষে ম্যাচের ৮২ মিনিটে ১৮ গজ দূর থেকে বাইসাইকেল শটে(ব্যাক ভলি) মাধ্যমে অসাধারণ এক গোল করেন শাকিরি। তাতে ১-১ গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
ম্যাচ অতিরিক্ত সময় গড়ায়। সেখানে সুইজরল্যান্ড বেশি আক্রমণ চালায়। দুর্দান্ত একটি সুযোগও পেয়েছিল তারা। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। পোল্যান্ড একটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।
টাইব্রেকারে সুইজদের দ্বিতীয় শট নিতে আসা ঝাকা বল গোলপোস্টের অনেক দূর দিয়ে উড়িয়ে মারেন। উভয় দলের বাকি খেলোয়াড়রা সাবই গোল করলে ফলাফল দাড়ায় ৫-৪।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button