খেলা

শেষ ষোলতে ইতালি

শেষ মূহুর্তের গোলে ইউরো ২০১৬ এর শেষ ষোল নিশ্চিত করেছে বর্তমান রানার্স আপ ইতালি। শুক্রবার সুইডেনের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
সেই সঙ্গে পরের রাউন্ডও নিশ্চিত হয়ে গেল তাদের।

‘ই’ গ্রুপে থাকা ইতালি প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়েছিল ২-০ গোলে। এবার সুইডেনকে হারিয়ে প্রথম দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে ২০০৬ বিশ্বকাপ জয়ীরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল সুইডেন।

খেলার শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে ইতালি। কিন্তু প্রথমার্ধে অনেক চেষ্টা করেও গোল পায়নি তারা। তবে বরাবরের মতই ইতালির রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য।

দ্বিতীয়ার্ধে ইতালি একইভাবে আক্রমণ চালিয়ে গেলেও কাঙ্খিত গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৮৮ মিনিট পর্যন্ত। ৮৮ মিনিটে সুইডেনের রক্ষণভেদ করে দুর্দান্ত এক গোল করেন ইদার। এই গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

স্ক্যান্ডিনেভিয়ান দলটি বেশ কয়েকবার চেষ্টা করেও সফল হতে পারেননি। তাদের সবচেয়ে বড় তারকা ইব্রাহিমোভিচ এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পুরো ম্যাচে একবার মাত্র দুর্দান্ত সুযোগ পেয়েও মিস করেছেন। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button