sliderস্থানিয়

শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: জাতীয় শিক্ষা পদক ২০২৬-এ শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ঝিনাইগাতী উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গৌরবময় অর্জনের মাধ্যমে স্কুলটি জেলার শিক্ষা ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
স্কুল সূত্রে জানা যায়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অসাধারণ সাফল্য দেখানোর স্বীকৃতিস্বরূপ জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জাতীয় পদক লাভ করেছে।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, “এটি সম্পূর্ণ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের আরও ভালো করার এবং আরও উচ্চতায় পৌঁছানোর অনুপ্রেরণা যোগাবে।”

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা এই অর্জনকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য শেরপুর জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button