sliderস্থানিয়

নিয়ামতপুরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল, আহত জুলাই যোদ্ধা বারীক হোসেন, শহীদ আবু রায়হানের পিতা মামুন সরদার প্রমুখ।

সভায় বক্তরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে দিবসটির তাৎপর্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button