
মানিকগঞ্জ প্রতিনিধি: ৬ জুন শুক্রবার বেলা ১০ ঘটিকায় হরিরামপুর উপজেলার পূর্বখলিলপুর গ্রামে সেচ্ছাসেবক সংগঠন খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মেহেদী হাসান সাকিব ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এছাড়া আরো বক্তব্য রাখেন, খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মীর শওকত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।
উক্ত সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং সংগঠনের উপদেষ্টামন্ডীদের তত্বাবধানে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয়।




