Uncategorized

শেরপুরে ভুয়া পুলিশকে ছেড়ে দিল আসল পুলিশ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পারভবানীপুর বাজারে ১৫ এপ্রিল বিকেল ৫ টায় ভুয়া পুলিশ সেজে বাহিরে থাকা লোকজনদের লাঠিচার্জ করার সময় মনির (৩৮) কে একটি মোটরসাইকেলসহ এলাকাবাসী আটক করে।
পরে শেরপুর থানার এসআই মো. ফজলুল হক মুচলেকা নিয়ে ভুয়া পুলিশকে ছেড়ে দেয়।
জানা যায়, নন্দীগ্রাম উপজেলার গোহাইল ইউনিয়নের আম্বইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে এনা এন্টারপ্রাইজের ড্রাইভার মনির শেরপুর থানা পুলিশের এসআই পরিচয় দিয়ে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর বাজারে বাহিরে থাকা মানুষদের এলোপাথারি লাঠিচার্জ করতে থাকে। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে। শেরপুর থানায় খোজ নিয়ে জানা যায় তিনি পুলিশ সদস্য নয়। পরে শেরপুর থানার এসআই মো. ফজলুল হক এসে তার বিরুদ্ধে নিয়ে আইনানুগ ব্যবস্থা না নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে আজাদ নামের এক ব্যাক্তি ফেসবুকে মন্তব্য করে বলেন, এই লোকটি খামারকান্দি বাজারে মেকানিক ছানোয়ারের কাছেও পুলিশ পরিচয় দিয়েছিল।
এ ব্যাপারে খামারকান্দি ইউপি সদস্য মাজেদুল ইসলাম বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারীকে আমরা আটক করেছিলাম। পরে পুলিশের নিকট দিয়েছিলাম কিন্তু তারা ছেড়ে দিয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ফজলুল হক বলেন, ওই লোকটির মাথায় সমস্য আছে। এছাড়াও ওই এলাকার গন্যমান্য ব্যাক্তির জামাই হওয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button