Uncategorized

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস বৃহস্পতিবার বগুড়ার শেরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপল্েয সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে এক শোক পদযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান।
পরে শেরপুর টাউনকাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো হুমায়ুন কবীর, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো,অধ্য একেএম নুরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন উর রশিদ, ভেটেরেনারী সার্জন ডা. আবু রায়হান, শিক আব্দুল মতিন প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে জাতীয় শোক দিবস উপল্েয আত্মকর্মসংস্থানের ল্েয যুবঋণ বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button