sliderস্থানিয়

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন 

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শন উদ্বোধন করা হয়েছে। 

২৬ নভেম্বর বুধবার শহরের সজবরখিলাস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূঁইয়া। 

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ জেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ভেটেনারি চিকিৎসক, উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। 

প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন পাখ পাখালি এবং দুগ্ধজাত বিভিন্ন খাদ্যের পিঠাপুলি ও পায়েস এর ২৪টি স্টল প্রদর্শন করা হয়।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button