বিনোদন

শিশুর প্রাণ বাঁচাতে ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করলেন প্রিয়াঙ্কা

ভারতে চলছে লোকসভা নির্বাচন। এরমধ্যেই বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের জনপ্রিয় নেতা প্রিয়াঙ্কা গান্ধী ব্যতিক্রমী একটি কাজ করে প্রশংসিত হচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়ান ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) আড়াই বছরের একটি শিশুকে ভর্তি করাতে ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করে সহযোগিতা করেছেন তিনি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ওই শিশুটি টিউমারে ভুগছে।
এর আগে উত্তর প্রদেশের প্রয়াগরাজের কমল নেহরু হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। তার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল এবং চিকিৎসকরা ঘোষণা দেন শিশুটি বাঁচবে না।
উত্তর প্রদেশের ওই অঞ্চলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এর মহাসচিবের দায়িত্বে আছেন প্রিয়াঙ্কা। রাজীব শুক্লা প্রিয়াঙ্কাকে অনুরোধ করেন যাতে শিশুটি দিল্লিতে ভালো চিকিৎসা পায়। সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা শিশুসহ তার পরিবারকে ব্যক্তিগত বিমানে দিল্লি পাঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button