বিনোদন

অপুকে সাহস দিলেন মেয়র

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সাহসের সাথে বর্তমানকে মোকাবেলা করতে পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সোমবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত একটি সংস্কৃতি অনুষ্ঠানে অংশ নিয়ে এই পরামর্শ দেন মেয়র।
অনুষ্ঠানে অপুর উপস্থিতিতে আইভী বলেন, ‘যার সাহস আছে সেই এগিয়ে যেতে পারে। অপু বিশ্বাস যদি ব্যক্তি জীবনে পরিষ্কার থাকেন তবে আপনাকে বলছি, ভয় পাওয়ার কিছু নেই। সত্যকে মেনে নিতে হবে, নিজের সাথে প্রতারণা করা যাবে না। সত্য যত কঠিনই হোক তাকে প্রকাশ করতে হবে। সেটা যে ক্ষেত্রেই হোক। সামাজিক, রাজনৈতিক কিংবা ব্যক্তি জীবন। ধৈর্য ধারন করুন। ’
অপুকে সাহস যুগিয়ে তিনি বলেন, ‘আজ বিশেষ কিছু বলার জন্য আসিনি, ক্লাব মেম্বার এবং প্রার্থীদের আয়োজন উপভোগ করতে এসেছি। আমি আপনাদের মতোই ক্লাবের একজন সাধারণ মেম্বার। চিত্রনায়িকা অপু বিশ্বাস যেহেতু আমাকে কিছু কথা বলতে বলেছে, তাই তাকে সম্মান করেই বলছি। মানুষের জীবনে হার-জিত থাকেই। খারাপ ভালো মিলিয়ে মানুষের জীবন। নারীদের ক্ষেত্রে কিছু হলেই সমাজ নারীদের দিকেই আঙ্গুল তোলে। দোষ হোক যে কারো, সেটা নারীদের উপর দিয়েই যাবে। সে ক্ষেত্রে আপনাকে বলছি আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসে বলীয়ান হতে হবে।’
গত ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুকে তালাকনামার নোটিশ পাঠিয়েছেন শাকিব খান। এই চিঠি পাঠানোর তিন মাস পর বিয়েবিচ্ছেদ কার্যকর হওয়ার কথা।
বিয়েবিচ্ছেদের চিঠি হাতে পেয়ে অপু বিশ্বাস বলেছেন, শাকিবের জন্য আমি ধর্মান্তরিত হয়েছি। পরে সিনেমা ছাড়তেও রাজি হয়েছি। এই বিচ্ছেদের চিঠি পেয়ে আমি খুবই বিস্মিত। অপু আরো বলেন, এখন পরিবারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। আইনজীবীর সঙ্গেও বিষয়টি নিয়ে পরামর্শ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button