
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ সীমান্তপ বিজিবির বিশেষ অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। রবিবার ০৩ মে ২০২৬ ভোর ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি -এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযানে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তার মধ্য ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার মূল্য প্রায় ৪১ হাজার টাকা । উদ্ধার করা মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



