sliderস্থানিয়

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সেনা সদস্য হেনসার আলির (৮৩) লাশ দাফন করা হয়েছে।

তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে মৃতবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা হেনসার আলি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক বজিজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তার নিজস্ব আম বাগানে রাষ্ট্রীয় মর্যদা প্রদানের পর জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়। তার জানাজায় সংসদ সদস্য পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান আলি মিঞা সহ মনাকষা ও বিনোদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গণ সহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ।

জানাজা শেষে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন এবং।তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button