
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে থামছেই না অবৈধভাবে পুকুর খননের উৎসব। অনেক স্থানে আবাদী জমিতে ও আম বাগান ধ্বংস করা হচ্ছে পুকুর খনন। প্রশাসন দেখেও না দেখার ভ্যান করছে বলে অভিযোগ উঠেছে। অনেকেই বলছে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে পুকুর খনন। তবে প্রশাসন বলছেন পুকুর খনন বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে। ম্যানেজের কোন প্রশ্নই আসে না।
শিবগঞ্জ উপজেলার পুকুর খননের এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে ও সরেজমিনে দেখা গেছে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর, দাইপুখুরিযা, মোবারকপুর, চককীর্তি ও শিবগঞ্জ পৌরসভাধীন বিভিন্ন মাঠে আবাদী জমি ও আম বাগান নষ্ট করে খনন করা হচ্ছে ছোট বড় অনেকগুলো পুকুর। পুকুর খননের মাটিগুলো মনাকষা, বিনোদপুর,দূর্লভপুর,পাঁকা,শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন ভাটায় ও গর্ত ভরাটে ট্রাক প্রতি মাটি দুরুত্ব অনুযায়ী ন্যুনতম এক হাজার থেকে উদ্ধে আড়াই হাজার টাকা দরে বিক্রী করা হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কিনী এলাকায় চৌডালার লিটনের নেতৃত্বে ১৫ বিঘা জমির ওপর পুকুর খনন চলছে।
একই ভাবে মোবারকপুর ইউনিয়নের বিল বাড়ি মাঠে মোবারকপুর ইউপি সদস্য লিটনের নেতৃত্বে ২২বিঘা জমির ওপর,শিবগঞ্জ্ পৌরসভার মিঠুপুর মাঠে পল্লবের নেতৃত্বে ২০বিঘা জমির ওপর,শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পূর্বে মধ্যউমরপুর মাঠে নেজারুলের নেতৃত্বে পাঁচ বিঘা জমির ওপর,একই ইউনিয়নের পারদিলারপুর গ্রামের জেহাদের নেতৃত্বে মধ্য উপরপুর মাঠে ৩০ বিঘা জমির ওপর, দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের আব্দুর আলিম মোবারকপুর ইউনিয়নের গোলামবাজারের পশ্চিমে ১০ বিঘা জমির ওপর,একই ইউনিযনের ইংলিশ গ্রামের ইউপি সদস্য আজিজের নেতৃত্বে ১৫ বিঘা জমির ওপর ,মোবারকপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ আলির নেতৃত্বে দাইপুখুরিয়া ্ ইউনিয়নের দৌলতবাড়ি মাঠে ২৫ বিঘা জমির ওপর ,শাহাবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ের তাজিমুর হক সোনামসজিদ শহিদ মিনারের পুর্বে প্রায ১০বিঘা জমির ওপর ও শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের কালু মন্ডল মুসলিমপুরের কান্তু মহাজনের চাতালের পাশে ১০ বিঘা জমির ওপর পুকুর খননের কাজ চলছে। কিছু পুকুরের কাজ শেষ হয়েছে। কিছু কিছু পুকুরের খনন কাজ চলছে। এভাবেই শিবগঞ্জে বিভিন্ন মাঠে চলছে পুকুল খননের উৎসব। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুকুর খননকারী বলেন তারা পরোক্ষভাবে প্রশাসনকে ম্যানেজ করে ও তাদের পরামর্শে কিছু কিছু গণমাধ্যম কর্মীকে ম্যানেজ করেই পুকুর খননের কাজ চলছে। আমাদের প্রশাসন কোন অনুমোদন নেই। তবে অনুমোদনের নির্দেশ রয়েছে। এভাবে পুকুর খননে একদিকে কমছে আবাদী জমির পরিমান, কমছে আম বাগান। ভোগান্তির শিকার হচ্ছে পুকুরগুলোর পাশে সামান্য জমি থাকা গরীব, অসহায় ও দূর্বল ব্যক্তিরা। কারণ যারা পুকুর খনন করছে তাদের বেশীর ভাগই খুবই প্রভাবশালী। এমনকি কোন কোন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জড়িত এ কাজে। তাই ওই সমস্ত দূর্বল ও অসহায় ব্যক্তিরা ভয়ে প্রতিবাদ করতে পারে না। অন্যদিকে দাইপুখুরিয়া ইউপি ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন আমরা পুকুর খননে কাউকে অনুমোদন দেয়া হয়নি। তবে সংবাদ পেযে আমরা মাঝে মাঝে ঘটনা স্থলে গিয়ে পুকুল খননে বাধা দেয়া হচ্ছে,
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো:আশিক আহমেদ বলেন,ইতিমধ্যে পুকুর খনন বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তৌফিক আজিজের নেতৃত্বে মাঝে মাঝে প্রশাসনিক অভিযান করা হচ্ছে। জেলা ও জরিমানা করা হচ্ছে। ম্যানেজের কোন প্রশ্নই আসে না।
–



