slider

তিতাসে কৃষকলীগের সম্মেলনে, সভাপতি শাহআলম সরকার, সাধারণ সম্পাদক আবদুল খালেক

দাউদকান্দি কুমিল্লা সংবাদদাতাঃ কুমিল্লার তিতাস উপজেলা কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে মজিদপুর ইউনিয়নের সিকদার রোডে উপজেলা কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মজনু মিয়া সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা,মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহবায়ক পার্থ সারথী দত্ত, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, সেলিম ভূইয়া,তিতাস উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান,কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ। উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী শাহ আলম সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো.বাবুল আহমেদ ও উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোসলেম মিয়া সরকারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ। এরপর দ্বিতীয় অধিবেশনে হাজী শাহ আলম সরকারকে সভাপতি ও হাজী আবদুল খালেককে সাধারণ সম্পাদক এবং শামসুল আলমকে সহসভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষক লীগের একটি কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button