sliderস্থানিয়

শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে অর্থদন্ড

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (দুপুরে) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার উত্তর অংশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ। সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে ঘটনাস্থল থেকে অবৈধভাবে পুকুর খননের দায়ে জড়িত মো. নাহিদ ইসলামকে আটক করা হয় এবং এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি খনন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button