শিক্ষার্থীদের সাথে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ

রংপুর ব্যুরোঃ “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প-এর আওতায় শিক্ষার্থীদের সাথে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ হল রুমে পরিবেশ অধিদপ্তরের আয়ােজনে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযােগিতায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মােহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হােসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),মােছাঃ জিলুফা সুলতানা, কুচিত্রাঘ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাে: হারুন-অর-রশীদ প্রমুখ। এছাড়াও স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




