বিনোদন

শাহরুখ কন্যার ছবি ভাইরাল

সময় পেলেই পরিবারকে নিয়ে ঘুরতে বের হন শাহরুখ খান। এবার তিনি ইউরোপ ভ্রমণে গেছেন স্ত্রী গৌরি খান, মেয়ে সুহানা ও দুই ছেলেকে নিয়ে। টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যায়, শাহরুখ বর্তমানে অবকাশ যাপনে আছেন। সাথে আছে পুরো পরিবার। সম্প্রতি ‘জিরো’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। তাই পরিবারকেই সময় দিচ্ছেন কিং খান।

কিছুদিন আগে গৌরি খান ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘একজন সেরা নারী সব কিছু পেতে পারে… সূর্যের রোদে আমার ছেলেরা বার্সেলোনায়।’  গতকাল তিনি ফ্রান্সে তোলা আরেকটি ছবি শেয়ার করেছেন, সুহানার কোলে ভাই আব্রাম এবং সঙ্গে আছেন চাচাতো ভাই অর্জুন ও বোন আলিয়া। এ ছাড়া পরিবারের সদস্যদের আরেকটি ছবি শেয়ার করেছেন তিনি।

ইউরোপে অবকাশ যাপনের দুটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেগুলো গৌরি খান পোস্ট করেননি। এক ছবিতে সূর্যের রোদে সুহানাকে বিকিনি পরিহিত অবস্থায় দেখা গেছে এবং চাচাত ভাই অর্জুনের কোলে আব্রাম। আরেকটি ভাইরাল ছবিতে সুহানাকে একটি সাদা ও লাল ডোরাকাটা জাম্পস্যুটে দেখা গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ছবিগুলোতে সুহানাকে দারুণ লাগছিল, আর সুহানা যে বলিউড ডিভা হয়ে উঠছেন সেটাও বোঝা যাচ্ছে বেশ ভালোভাবেই।


বর্তমানে যুক্তরাজ্যের সাসেক্সে অরডিংলি কলেজে শেষ বর্ষে পড়াশোনা করছেন। পরের বছরে তাঁর স্নাতক শেষ হওয়ার কথা রয়েছে। অনেকেই বলছেন পড়ালেখা শেষ করে বলিউডে আসতে পারেন শাহরুখ কন্যা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button