অপরাধশিরোনাম

শাহজালালে ময়লার ঝুড়িতে এবার ১৬ কেজি সোনা

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার আবর্জনা ফেলার ঝুড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। আজ ২৩ মার্চ, শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
উদ্ধার করা সোনার পরিমাণ প্রায় ১৬ কেজি। মোট ৪৮টি বার। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ড. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে টয়লেটের ময়লা ফেলার ঝুড়িতে সাদা স্কচটেপে মোড়ানো ৯ টি প্যাকেটে মালিকবিহীন অবস্থায় ৪৮টি স্বর্ণবার পাওয়া যায়। এর মোট ওজন ১৫ কেজি ৭৩৮ গ্রাম।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের ভাষ্যমতে, গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ওই স্থানে আবর্জনা ফেলার ঝুড়িতে স্বর্ণ রাখা আছে। পরে সেগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার কার সোনার মূল্য ৭ কোটি ৮৬ লক্ষ ৯০ হাজার টাকা বলে জানান শহীদুল ইসলাম।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের ডাস্টবিনের ভেতরে প্লাস্টিকের পেপার ও কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২০ টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ছিল ২ কেজি৩২৪ গ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button