Uncategorized

শার্শায় ইউনিয়ন পরিষদের জমিতে সবজি চাষ চেয়ারম্যান টিংকুর

যশোর প্রতিনিধি : ‘এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় শার্শার কায়বা ইউনিয়ন পরিষদের পতিত জমিকে সবজি বাগানে পরিণত করেছেন চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু। তিনি করোনাসহ বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি পতিত জমিতে সবজি বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবজি বাগানের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক মানুষও সবজি চাষে উৎসাহিত হচ্ছেন।
ইউনিয়ন পরিষদের পতিত ৫ শতক জমিতে সবজির বাগানটি করা হয়েছে। বাগানে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলিসহ প্রায় ১০ রকমের সবজি।
কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু বলেন, করোনাকালে দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে পরিষদের পতিত জমিতে লাগানো সবজি বাগানে আমিসহ আমার স্টাপরা নিয়মিত পরিচর্যা করছি। বাগানে সবজি নিজেরাই চাষ করতে পেরে খুব ভালো লাগছে। সম্ভব হলে এরকম সবজি বাগান যেন প্রতিটি ইউনিয়ন পরিষদে করা হয় এমনটাই আশা করেন তিনি।
আগামীতে সবজি বাগানের পরিধি আরও বাড়ানো হবে। এ ছাড়া পতিত জায়গা ফেলে না রেখে সবজি বাগান করার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button