Uncategorized

ঘিওরে ইট বোঝাই ট্রাক খাদে

সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে একটি ইট বোঝাই ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে । আজ সোমবার ( ২৭ ডিসেম্বর ) বিকাল সাড়ে চারটার দিকে বানিয়াজুরী টু ঘিওর সড়কের মাইলাগী ব্রীজের পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে ।
সরেজমিনে দেখা গেছে, যন্ত্রাংশে জোড়াতালি অনেক পুরাতন নড়বড়ে একটি ট্রাক খাদে পড়ে রয়েছে । খাদে পড়ে যাওয়া ট্রাক দেখতে লোকজন ভীড় জমিয়েছে । খবর পেয়ে ঘিওর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়েছে । কুষ্টিয়া-ট-৩৭৩ নম্বরের ট্রাক চালক মানিকগঞ্জ পৌরসভা এলাকার নয়াকান্দি গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে মিজানুর (৩৫) এর সাথে কথা বললে তিনি জানান, বেতিলা থেকে ইট বোঝাই ট্রাক চালিয়ে দৌলতপুর থানার উলাইল যাচ্ছিলেন । ঘটনাস্থলে এসে ট্রাকের নাকাল ভেঙে গিয়ে ট্রাক ডান দিকে খাদে পড়ে যায় ।
এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব । তিনি বলেন, ট্রাকের এক্সেল ভেঙে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে । এ দুর্ঘটনায় কেউ আহত নিহত হয়নি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button