শারদীয় দূর্গোৎসবে এমপি দূর্জয় মানিকগঞ্জের ২২১ মন্ডপে উপহার বিতরণ করেছেন

সোহেল রানা, মানিকগঞ্জ : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গতকাল রবিবার সকালে শিবালয় উপজেলার ৯১টি পূজা মন্ডপে এবং পূজা উৎযাপন পরিষদকে ও দুপুরে দৌলতপুর উপজেলার ৪৮টি পূজা মন্ডপে এবং পূজা উৎযাপন পরিষদকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা হাসপাতালের মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ শেষে উপজেলা আনসার ব্যারাক বর্ধিত অংশ, অফিসার্স ক্লাব বর্ধিত অংশ, ইউএনও বাংলো, শহীদ মিনার এবং শেখ রাসেল মেডিকেল স্টোর রুম উদ্বোধন কাজে অংশগ্রহণ করেন। সন্ধ্যার পর ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৮২টি পূজা মন্ডপে এবং পূজা উদযাপন পরিষদকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় তার ব্যক্তিগত তহবিল হতে এ শুভেচ্ছা উপহার পুজা মন্ডপের প্রতিনিধিগণের হাতে তুলে দেন। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান(দূর্জয়) মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় এ তিন উপজেলায় মোট ২২১ (দুইশ একুশ)টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ ১১ লক্ষ ৫ হাজার টাকা বিতরণ করেছেন। প্রতিটি মন্দিরের জন্য ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট শচীন্দ্র নাথ মিত্র প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, যুগ্ম-সম্পাদক আব্দুল মতিন মুসা, আইন বিষয়ক সম্পাদক এ.এক.এম সরোয়ার খান কিরন, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল (গোবিন্দ) সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।




