রাজনীতিশিরোনাম

শরিকদের ৬৫ থেকে ৭০ আসন দিবে আওয়ামী লীগ

আগামী নির্বাচনে শরিকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছাড় দেয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য অক্টোবরেই আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন শুরু হবে। শরিকদের জন্য ছাড়া হবে ৬৫ থেকে ৭০ আসন।’
মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের একথা বলেন।
অক্টোবরের মাঝামাঝিতে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এবারও নির্বাচনকালীন সরকারের আকার গতবারের কাছাকাছি হবে। আগামী মাসের মাঝামাঝি এই সরকার গঠন হতে পারে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রীর (দলীয় সভানেত্রী) সঙ্গে আলাপ করেছি। নির্বাচনকালীন মন্ত্রিসভা আকার ছোট হবে এবং টেকনোক্র্যাট কেউ থাকবে না। জাতীয় পার্টি থাকবে কিনা দলটির সাথে আলোচনা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ে চেয়ে ঐক্যবদ্ধ ও সুশৃংখল দল। বিএনপি পল্টনে যা করতে পারেনি, তা আমার উত্তরবঙ্গের ১৮ জনসভায় হয়েছে।’
খালেদা জিয়ার দরকার চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলটি এটাকে ইস্যু বানিয়ে রাজনীতি করছে। স্বাস্থ্য নিয়ে রাজনীতি চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button