আন্তর্জাতিক সংবাদশিরোনাম

শত্রুরা ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে!

ইরানের শক্তিশালী বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের ভয়ে শত্রুরা কাঁপছে বলে মন্তব্য করেছেন দেশটির একজন শীর্ষস্থানীয় আলেম। তিনি বলেন, ‘এজন্য ইসরায়েল ও পশ্চিমারা ইরানে হামলা করার কথা চিন্তা করতেও ভয় পায়।’ শুক্রবার তেহরানে জুমা নামাজের খোতবায় অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি এমন মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে হুজ্জাতুল ইসলাম বলেন, ‘ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। এজন্যই তেহরানের ওপর ক্ষেপেছে শত্রুরা। কিন্তু তাদের ইরানবিরোধী সকল তৎপরতা অতীতের মতোই ধুলোয় মিলে যাবে।’
তিনি বলেন, ‘ইরানিদের প্রতিরোধের মুখে পশিমাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তারা কখনোই তেহরানের সম্মানের দূর্গগুলোতে আঘাত হানার সাহস করবে না।’
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেন, ‘যত নিষেধাজ্ঞাই আরোপ করা হোক ইরানি জাতি কখনোই শত্রুদের কাছে নত হবে না। আধিপত্যবাদীরা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইরানের সাফল্যকে বানচাল করতে চায়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button