উপমহাদেশশিরোনাম

শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ২৫ জন নিহত

শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আঘাত হানে ৫.৮ মাত্রার এ ভূমিকম্পটি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিলো ঝিলমের ২২.৩ কিলোমিটার উত্তরে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানায়, ৮-১০ সেকেন্ড স্থায়ী হয়েছিল কম্পনে লণ্ডভণ্ড হয়ে যায় পাক অধিকৃত কাশ্মীর। ভেঙে পড়ে বাড়িঘর, ধসে যায় রাস্তাঘাট। আশপাশের এলাকাতেও এর প্রভাব পড়ে। ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিণ্ডি, লাহৌর, সিয়ালকোট, গুজরাত, মুলতান, সোয়াত, সাহিওয়াল, চিত্রাল, মানশেরা-সহ আরও অনেক জায়গায় কম্পন অনুভূত হয়।
কাশ্মীরের নিকটবর্তী ভারত-পাকিস্তান সীমান্তের এ ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লিও। এর পাশাপাশি চন্ডিগড়, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে।
এদিকে দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতন-খাওয়া অঞ্চলেও ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের স্থায়িত্ব আট থেকে ১০ সেকেন্ড হলেও আঘাত ছিলো তীব্র।
পাকিস্তান আবহাওয়া দপ্তরের ভূমিকম্প কেন্দ্রের উপপরিচালক নাজিব আহমেদ ডন নিউজকে বলেন, ‘৫.৮ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল ভূপৃষ্ঠর ১০ কিলোমিটার গভীরে।’
সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভূমিকম্পের পর সারা দেশের ভবন ও কার্যালয়গুলো থেকে মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসে। ভূমিকম্পের কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আহত হয়েছেন কয়েক শ’ মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নামার ডাক দিয়েছেন দেশটির সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button