
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাংবাদিক নেতা শওকত মাহমুদ জামিনে মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বুধবার বিকেলে তিনি মুক্তি পান।
মঙ্গলবার রাতে শওকত মাহমুদের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছায় বলে জানায় কারা কর্তৃপক্ষ। এরপর কাগজপত্র যাচাই-বাছাই করে বুধবার বিকেল সাড়ে ৪টায় তাঁকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
জেল সুপার প্রশান্ত কুমার বণিক শওকত মাহমুদকে জামিনে মুক্তি দেওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট রাজধানীর ইস্কাটনে গাড়ি পোড়ানোর অভিযোগে পান্থপথ এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিলো।




