sliderস্থানিয়

লুটপাট ও প্রচারমুখী বাজেট সংশোধনের দাবি “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন”

ঠাকুরগাঁও প্রতিনিধি: গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থী, লুটপাট ও প্রচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ঠাকুরগাঁওয়ে আন্দোলন করেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন।

আজ বৃহস্পতিবার(২৫) জুন দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের পাঠাগার চত্বর থেকে সংগঠনটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধাণ প্রধাণ সড়ক ঘুরে ঠাকুরগাঁও চৌরাস্তা এসে সমবেত হয়।

সেখানে তারা অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে যে উচ্চ বিলাসী বাজেট ঘোষণা করা হয়েছে তা জনগনের বাজেট নয়। জনগন বিরোধী একটি বাজেট। এটি হয়েছে গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থী, লুটপাট ও প্রচারমুখী বাজেট। অবিলম্বে তা সংশোধন করতে হবে।
এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোসাঃ শিল্পী বেগম, আবুল কালাম আজাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন এলাকার সংগঠনের সদস্যবৃন্দ।
“গণঅভ্যুত্থান বাংলাদেশ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button