Uncategorized
লালপুরে পদ্মায় ধরা পড়লো ১৫ কেজির বোয়াল মাছ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ। আজ বৃহ¯পতিবার (১৭ ফেব্র“য়ারি) সকালে পদ্মা নদীর রাইটা ঘাটে জেলে লালন আলীর জালে মাছটি ধরা পড়ে।
পরে উপজেলার লালপুর বাজারে ভাই ভাই মৎস্য আড়তে মাছটি বিক্রয়ের জন্য নিয়ে আসলে ১ হাজার ৪ শত টাকা কেজি দরে মাছটি কিনে নেয় মাছ ব্যবসায়ী রয়েল আলী।জেলে লালন আলী জানান,প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তিনি পদ্মার রাইটা ঘাটে জাল ফেলে। পরে বৃহ¯পতিবার ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে।সকালে মাছটি বিক্রয়ের জন্য লালপুর বাজারে ভাই ভাই মৎস্য আড়তে তুলেন। সেখানে ১ হাজার ৪শত টাকা কেজি দরে মাছ ব্যবসায়ী রয়েল আলী মাছটি কিনে নেন। পরে মাছ ব্যবসায়ী রয়েল আলী মাছটি কেটে ১ হাজার ৪শত ৫০ টাকা দরে ২১ হাজার ২৫ টাকায় বিক্রয় করেন।




