slider

লালপুরে গ্রীন ভ্যালী ওল্ড হোমের ভিত্তিপ্রস্তুর স্থাপন

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আন্তর্জাতিক মানের গ্রীন ভ্যালী ওল্ডএইজ হোম এন্ড অরফানেজ (বৃদ্ধাশ্রম ও এতিমখানা) আনুষ্ঠানিকভাবে নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর ২০২২) ৩২তম আন্তর্জাতিক প্রবীন দিবসে ‘পরিবর্তিত বিশ্বে প্রবীনব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্য নিয়ে এর উদ্বোধন করেন উদ্বোধন করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আদম আলীর সহধর্মিনী রতœগর্ভা আজমিরা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, অতিরিক্ত ডিআইজি আলমগীর কবীর পরাগ, গ্রীন ভ্যালী পার্কের ব্যবস্থাপনা পরিচালক নূরীয়া পারভীন, পল্লী বিদ্যুতের ডিজিএম রেজাউল করিম খান, পার্কের পরিচালক ও সুধীজন।
প্রতিষ্ঠানের উদ্যোক্তা আলমগীর কবীর পরাগ বলেন, প্রাথমিকভাবে ১০০ শয্যার আন্তর্জাতিক মানের গ্রীন ভ্যালী ওল্ডএইজ হোম এন্ড অরফানেজ (বৃদ্ধাশ্রম ও এতিমখানা) প্রতিষ্ঠা করা হবে। যাদের জন্য স¤পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। ভবনের নকশা করেন প্রকৌশলী মাহিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button