খেলা

লর্ডসে ইয়াসির শাহর আরেো রেকর্ড

লর্ডস টেস্ট যেন দু’হাত উজার করে দিতে বসেছে ক্রিকেটারদের। চলতি ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে ইতিমধ্যেই রেকর্ড বুকে ঢুকে গেছেন মিসবাহ উল হক, ক্রিস ওকস, অ্যালিস্টার কুক ও ইয়াসির শাহ।
আজ টেস্টের চতুর্থ দিনে আরেকটি নতুন রেকর্ডের মালিক হলেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ।
ইয়াসিরের ঘুর্নি যাদুতে ইতিমধ্যেই বিশ বছর পর লডর্সে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও তিনি সফরকারীদের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। ক্রিকেটের এই তীর্থ ভূমিতে ইয়াসির এখন পাকিস্তানের হয়ে এক ম্যাচে সেরা বোলিং কৃতিত্বের অংশীদার।
ম্যাচে এখন পর্যন্ত ৮ উইকেট নিয়ে সাবেক পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড ছুয়েছেন ইয়াসির। অবশ্য ওয়াকারের চেয়ে রান কম দেয়ায় তার নামটাই তালিকায় সবার উপরে থাকবে।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া ইয়াসির দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন ওয়াকারকে। ওয়াকার ১৯৯৬ সালে এই মাঠে ১৫৪ রান খরচায় এক ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন ওয়াকার।
ইয়াসিরের সামনে আরো এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যে তিনি পাকিস্তানের হয়ে লর্ডসে একম্যাচে সেরা বোলিং নৈপুণ্যের মালিক।
এছাড়া এই মাঠে বিদেশী স্পিনারদের মধ্যে এক ম্যাচে সেরা বোলিং কৃতিত্বের ইয়াসির রয়েছেন দ্বিতীয় স্থানে। তার উপরে আছেন ওয়েস্ট ই্ন্ডিজের সনি রামাধিন(১১ উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button